ধারাঃ ২৮। পুলিশ কমিশনার বা তৎকর্তৃক এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন পুলিশ অফিসার প্রয়োজন অনুসারে বিভিন্ন সময়ে নিম্নলিখিত বিষয় সম্পর্কে মৌখিক বা লিখিত নির্দেশাবলী দিতে পারিবেন, যাহা ২৬ ধারা অনুসারে প্রণীত কোন বিধির সহিত অসঙ্গতিপূর্ণ হইবে না। (ক) রাস্তায় মিছিল বা সমাবেশকারী ব্যক্তিদের শৃঙ্খলাপূর্ণ আচরণ নিশ্চিত করা; (খ) কোন মিছিল কোন কোন রাস্তা দিয়া কোন সময় অতিক্রম করিতে পারিবে অথবা পারিবে না, তাহা নির্দিষ্ট করা; (গ) মিছিল বা সমাবেশ উপলক্ষে এবং উপাসনার সময় সকল উপাসনালয়ের পার্শ্ববর্তী স্থানসমূহে এবং অন্যান্য সকল ক্ষেত্রে যখন কোন রাস্তায় বা প্রকাশ্য স্থান বা সাধারণের স্থান জনাকীর্ণ বা অবরুদ্ধ…