ধারাঃ ২৭। (১) পুলিশ কমিশনার যখনই প্রয়োজন বলিয়া মনে করিবেন, রাস্তায় চলাচলকারী কোন যানবাহন বা উহার চালক বা উহার ভারপ্রাপ্ত ব্যক্তি দ্বারা যানবাহন চলাচল সম্পর্কিত বর্তমানে বলবৎ কোন আইনের বিধান লঙ্ঘিত হইতেছে না এই মর্মে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাস্তায় চলাচলরত যানবাহন সাময়িকভাবে থামাইবার জন্য কোন রাস্তায় প্রতিবন্ধক নির্মাণ করিবার ক্ষমতা উপযুক্ত কোন পুলিশ অফিসারকে দিতে পারিবেন; (২) অনুরূপ প্রতিবেদনের ব্যবহার নিয়ন্ত্রণ করিবার জন্য পুলিশ কমিশনার তাহার বিবেচনামত উপযুক্ত আদেশ দিতে পারিবেন।