ধারাঃ ২৬। (১) পুলিশ কমিশনার নিম্নলিখিত বিষয়সমূহের জন্য এই অধ্যাদেশের কোন বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ নহে এরূপ রেগুলেশন্স (বিধিমালা) প্রণয়ন করিতে পারিবেন- (ক) যে সকল ব্যক্তি জেটি, রেলওয়ে স্টেশন ও অবতরণক্ষেত্রে যাত্রীগণের মালপত্র বহনের কাজে নিযুক্ত হইতে চাহিবেন তাহাদের লইসেন্স দেওয়া ও নিয়ন্ত্রণ করা এবং নিযুক্ত হইলে তাহাদের পারিশ্রমিকের হার নির্ধারণ ও তাহা কার্যকরী করা; (খ) রাস্তায় এবং সর্বসাধারণের ব্যবহার্য স্থানে সর্বপ্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা এবং অশ্বারোহী, গাড়ি চালনা, সাইকেল চালনাকারী, পথচারী এবং গবাদিপশু লইয়া চলাচলকারীদের দ্বারা রাস্তা এবং সাধারণের ব্যবহার্য স্থানসমূহ ব্যবহার…