ধারাঃ ২৫। (১) কার্যবিধির ১৫৩ ধারায় যাহাই থাকুক না কেন, যে কোন পুলিশ অফিসার এই বিষয়ে সাধারণভাবে বা পুলিশ কমিশনার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হইয়া কোন দোকানে বা গৃহে ব্যবহৃত বা রক্ষিত বাটখারা বা পরিমাপক অথবা ওজন বা পরিমাপের যন্ত্র পরিদর্শন বা তলস্নাশি করার জন্য বিনা পরোয়ানায় যে কোন দোকানে বা গৃহে প্রবেশ করিতে পারিবেন। (২) উক্ত পুলিশ অফিসার যদি দেখিতে পান যে, উক্ত দোকানে বা গৃহে যে বাটখারা, পরিমাপক বা ওজন বা পরিমাপের যন্ত্র আছে, তাহা মিথ্যা বলিয়া মনে করার কারণ আছে, তবে তিনি উহা আটক করিতে পারিবেন এবং আটক করার বিষয় তিনি অবিলম্বে পুলিশ কমিশনারকে জানাইবেন এবং পুলিশ কমিশনার যদি দেখিতে পান যে সেই…