ধারাঃ ২৩। (১) প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে অস্থায়ীভাবে নিম্নলিখিত সম্পতির দায়িত্ব গ্রহণ করা ঃ (ক) বেওয়ারিশ অস্থাবর সম্পত্তি যাহা তিনি পাইবেন বা যাহা তাহার নিকট অর্পিত হইবে; এবং (খ) সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানে বা কোন রাস্তায় পড়িয়া থাকা সকল সম্পত্তি যাহার মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি উহা সরাইয়া লইতে নির্দেশ দেওয়া সত্ত্বেও সরাইয়া লইতে অস্বীকার করেন বা সরাইয়া নেন না। (২) কোন পুলিশ অফিসার (১) উপ-ধারা অনুসারে কোন সম্পত্তির দায়িত্ব গ্রহণ করিলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট তাহা অর্পণ করিবেন এবং অবিলম্বে পুলিশ কমিশনারের নিকট বিষয়টি সম্পর্কে রিপোর্ট দিবেন। (৩) যদি দেখা যায় যে,…