ধারাঃ ২১। কোন রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানে ব্যক্তির নিকট কোন জিনিস থাকে বা আছে বলিয়া মনে হয় যাহা চোরাইমাল বলিয়া পুলিশ অফিসারের সরল বিশ্বাসে সন্দেহ জন্মে তবে পুলিশ অফিসার সেই জিনিসের জন্য সেই ব্যক্তিকে তলস্নাশি করিতে পারিবেন এবং সেই জিনিস রাখা সম্পর্কে সেই ব্যক্তির কৈফিয়ত যদি স্পষ্টত মিথ্যা বা সন্দেহমূলক হয় তবে পুলিশ অফিসার সেই ব্যক্তিকে আটক করিতে পারিবেন এবং ঘটনা সম্পর্কে একজন ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট দিতে পারিবেন। রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি, ৫২৩ ও ৫২৫ ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করিবেন।