ধারাঃ ২। বিষয় ও প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এ অধ্যাদেশে- (ক) “গবাদিপশু” বলিতে হাতি, ঘোড়া, গাধা, খচ্চর, ভেড়া, ছাগল এবং শুকরও বুঝাইবে; (খ) ’’ বিধি” বলতে ১৮৮৯ সনের ফৌজদারি কার্যবিধি (১৮৯৮ সনের ৫ নং আইন) বুঝাইবে; (গ) “বাহিনী” বলিতে এই অধ্যাদেশবলে গঠিত খুলনা মহানগরী পুলিশ বাহিনী বুঝাইবে; (ঘ) “ইন্সপেক্টর জেনারেল” বলিতে ১৮৬১ সনের পুলিশ আইন (১৮৬১ সনের ৫ নং আইন) বুঝাইবে; (ঙ) “খুলনা মহানগরী এলাকা” বা মহানগরী এলাকা বলিতে ১ম তফসিলে বর্ণিত এলাকা বুঝাইবে; (চ) “স্থান” বলিতে কোন দালান, তাঁবু, বুথ, ঘেরাও করা জায়গা বা অন্য কোন স্থায়ী বা অস্থায়ী গৃহ বুঝাইবে; (ছ) “সর্বসাধারণের প্রমোদাগার” বলিতে এমন স্থান…