ধারাঃ ১৯। ১৮ ধারায় উলিস্নখিত কোন নির্দেশ পালনে কোন ব্যক্তি বাধা প্রদান করিলে বা অস্বীকার করিলে বা মানিয়া না চলিলে কোন পুলিশ অফিসার সেই ব্যক্তিকে নিরস্ত্র করিতে বা অপসারিত করিতে পারিবেন এবং সেই ব্যক্তিকে একজন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করিতে পারিবেন অথবা নগণ্যক্ষেত্রে প্রয়োজন শেষে তাহাকে ছাড়িয়া দিতে পারিবেন।