ধারাঃ ১৬। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে- (ক) রাস্তায় পঙ্গু ও অসহায় লোকদিগকে সাধ্যমত সকল প্রকার সহায়তা দান করা এবং রাস্তায় ভ্রাম্যমাণ যে সকল নেশাগ্রস্ত ও উন্মাদ লোক বিপজ্জনক বলিয়া প্রতীয়মান হয় এবং যাহারা নিজেকে সামলাইতে অপারগ, তাহাদের দায়িত্ব গ্রহণ করা; (খ) গ্রেফতারকৃত আটক কোন ব্যক্তি আহত বা অসুস্থ থাকিলে অবিলম্বে তাহার জন্য প্রয়োজনীয় সাহায্য সংগ্রহের চেষ্টা করা; এবং অনুরূপ কোন ব্যক্তিকে পাহারা দেওয়ার সময় বা তাহাকে কোথাও লইয়া যাওয়ার সময় তাহার অবস্থার প্রতি লক্ষ্য রাখা; (গ) গ্রেফতারকৃত বা আটক প্রত্যেক ব্যক্তির উপযুক্ত খোরাক ও আশ্রয়স্থলের ব্যবস্থা করা; (ঘ) তলস্নাশি চালাইবার সময় অকারণ…