ধারাঃ ১৫। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে ঃ (ক) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আইনসঙ্গতভাবে প্রদত্ত প্রত্যেকটি সমন অবিলম্বে জারি করা, প্রত্যেকটি পরোয়ানা বা অন্য কোন আদেশ মান্য করা ও কার্যকর করা, এবং স্বীয় ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত নির্দেশসমূহ আইনসঙ্গতভাবে সর্বপ্রযত্নে কার্যকরী করার প্রচেষ্টা করা; (খ) আমলযোগ্য অপরাধ সংঘটন বা তদ্রূপ অপরাধ সংগঠনের চক্রান্ত সম্পর্কে যথাসাধ্য গোপন তথ্য সংগ্রহ করা ও অনুরূপ তথ্য দাখিল করা এবং অপরাধীকে বিচারে সোপর্দ করার জন্য অথবা আমলযোগ্য অপরাধ সংঘটন রোধ করার জন্য বা তাহার দৃষ্টিগোচরে আমলের অযোগ্য অপরাধ সংঘটন রোধ করার জন্য আইন ও ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশের সহিত…