ধারাঃ ১৩। (১) প্রত্যেক পুলিশ অফিসার ছুটি লইয়া না থাকিলে বা সাময়িকভাবে বরখাস্ত হইয়া না থাকিলে সর্বক্ষণ কর্তব্যরত বলিয়া বিবেচিত হইবেন। (২) এই অধ্যাদেশে যাহাই থাকুক না কেন, ইন্সপেক্টর জেনারেল নির্দেশ দিলে প্রত্যেক পুলিশ অফিসারকে যে কোন সময় মহানগরী এলাকার বাইরে কোন স্থানে পুলিশী কর্তব্যে নিয়োগ করা যাইতে পারিবে না।