ধারাঃ ১২। (১) সংবিধানের ১৩৫ অনুচ্ছেদের বিধান এবং এই বিষয়ে সরকার কর্তৃক প্রণীত নিয়মাবলীসাপেক্ষে পুলিশ কমিশনার বা তৎকর্তৃক এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ঊর্ধ্বতন অফিসার কোন অধঃস্তন অফিসারকে অবাধ্যতা, শৃঙ্খলাভঙ্গ, দুর্ব্যবহার, দুর্নীতি কর্তব্যে অবহেলা বা কর্তব্য পালনের শিথিলতা অথবা কোন কার্যের দ্বারা নিজেকে কর্তব্য পালনে অযোগ্য প্রতিপন্ন করার দায়ে দোষী সাব্যস্ত করিলে কারণ উলেস্নখপূর্বক আদেশ লিপিবদ্ধ করিয়া নিম্নলিখিত শাস্তিগুলির যে কোন একটি বা একাধিক শাস্তি দিতে পারিবেন। যথা ঃ (ক) চাকরি হইতে বরখাস্তকরণ; (খ) চাকরি হইতে অপসারণ; (গ) বাধ্যতামূলক অবসর; (ঘ) পদমর্যাদার অবনতি; (ঙ) পদোন্নতি বন্ধকরণ;…