ধারাঃ ১১২। এই অধ্যাদেশ বা তদুনুসারে প্রণীত কোন নিয়ম বা বিধি অনুসারে যাহা দেওয়া হইবে এমন প্রত্যেকটি লাইসেন্স , অনুমতিপত্র, বিজ্ঞপ্তি অথবা সমন বা পরোয়ানা ব্যতীত অন্য কোন দলিলে যদি পুলিশ কমিশনারের স্বাক্ষর থাকা আবশ্যক হয়, তবে সেই দলিলে স্বাক্ষরের অবিকল সীল দেওয়া হইলে তাহা যথাযথরূপে বলিয়া বিবেচিত হইবে।