ধারাঃ ১১১। এই অধ্যাদেশের কোন বিধান অনুসারে জনসাধারণের উদ্দেশ্যে কোন বিজ্ঞপ্তি দেওয়া প্রয়োজন হইলে তাহা লিখিত এবং পুলিশ কমিশনার কর্র্তৃক স্বাক্ষরিত হইবে এবং উহা যে এলাকার সহিত সংশ্লিষ্ট তথাকার গুরুত্বপূর্ণ প্রকাশ্য স্থানে উহার অনুলিপি সাঁটিয়া দিয়া অথবা ঢোল পাঠাইয়া ঘোষণা করিয়া অথবা স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়া পুলিশ কমিশনার যেমন উপর্যুক্ত বিবেচনা করেন, সেইরূপ প্রচার করিতে হইবে, অথবা উক্ত উপায়সমূহের মধ্যে দুই বা ততোধিক উপায়ে, অথবা তিনি উপযুক্ত মনে করিলে অন্য কোন উপায়ে প্রচার করিতে পারিবেন।