ধারাঃ ১০৯। এই অদ্যাদেশের বা বর্তমানে বলবৎ অন্য কোন আইনের কোন বিধান বা তদনুসারে প্রণীত বা প্রদত্ত কোন নিয়ম, বিধি, আদেশ বা নির্দেশ মোতাবেক কোন পুলিশ অফিসারকে আরোপিত কোন কর্তব্য বা অর্পিত কোন ক্ষমতা বা তদ্রূপ ইচ্ছাকৃত কোন কার্যের দরুন সেই পুলিশ অফিসার কোন দন্ড ভোগ করিতে বা ক্ষতিগ্রস্ত হইতে বাধ্য হইবে না।