ধারাঃ ১০৭। এই অধ্যাদেশের কোন বিধান দ্বারা এই অধ্যাদেশ অনুসারে দন্ডনীয় কোন অপরাধের দরুন কোন ব্যক্তিকে অন্য কোন আইন অনুসারে ফৌজদারিতে সোপর্দ করা ও দন্ডদান করা বারিত বলিয়া বিবেচিত হইবে না, অথবা অন্য কোন আইনে দন্ডনীয় কোন অপরাধের দরুন এই অধ্যাদেশ অনুসারে ফৌজদারিতে সোপর্দ করা ও দন্ডদান করা বারিত বলিয়া বিবেচিত হইবে না। তবে শর্ত এই যে, অনুরূপ ধরণের সকল মোকদ্দমা কার্যবিধির ৪০৩ ধারার বিধানসাপেক্ষে হইবে।