ধারাঃ ১০৫। (১) কোন আদালত ৫৮, ৫৯, ৬২, ৬৩, ৬৬, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৮০, ৮১, ৮২, ৮৩, ৮৫, ৮৬, ৮৭, ৯৫, ৯৬, ৯৭, ৯৯ অথবা ১০০ ধারা অনুসারে দন্ডনীয় কোন অপরাধ আমলে লইয়া আসামীর উপর জারির জন্য প্রদত্ত সমনে উলেস্নখ করিতে পারিবেন যে, অভিযোগ সম্পর্কে শুনানির পূর্বে কোন নির্ধারিত তারিখের মধ্যে আসামী রেজিষ্ট্রি চিঠি দ্বারা তাহার অপরাধ স্বীকার করিতে পারিবেন এবং উক্ত অপরাধের জন্য নির্দিষ্ট জরিমানার মধ্যে আদালত কর্তৃক নির্দিষ্ট অংকের টাকা যাহা নির্দিষ্ট পরিমাণ জরিমানার এক চতুর্থাংশের অধিক হইবে না, আদালতে পাঠাইতে পারিবেন। (২) যেক্ষেত্রে আসামী অনুরূপভাবে অপরাধ স্বীকার করিবেন এবং নির্দিষ্ট অংকের টাকা আদালতে…