ধারাঃ ১০৪। কোন পুলিশ অফিসারের উপস্থিতিতে বা তাহার দৃষ্টিগোচরে কেহ এই অধ্যাদেশ বা বর্তমানে বলবৎ অপর কোন আইনে কোন দন্ডনীয় অপরাধ করিলে পুলিশ অফিসার তাহাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারিবেন। ব্যখ্যা ঃ কোন পুলিশ অফিসার অন্য কোন আইনবলে কোন গ্রেফতারের ক্ষমতা পাইয়া থাকিলে এই ধারা বিধান দ্বারা তাহা সীমিত বলিয়া বিবেচিত হইবে না।