ধারাঃ ১০৩। (১)উপধারা (২)-এ উল্লিখিত অপরাধ ব্যতীত এই অধ্যাদেশের অধীনে দন্ডনীয় যেকোন অপরাধ সম্পর্কে একজন পুলিশ অফিসারের লিখিতভাবে রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোন আদালত উহা আমলে গ্রহণ করিবেননা। (২) ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ অথবা ৫৫ ধারার অধীনে দন্ডনীয় অপরাধ সম্পর্কে আদালত নিজস্ব উদোগে কিংবা যেকোন ব্যক্তির অভিযোগক্রমে অথবা কোন পুলিশ অফিসারের লিখিত রিপোর্ট পাইয়া রিচারের জন্য আমলে গ্রহণ করিতে পারেন।