ধারাঃ ১০২। এই অধ্যাদেশ অনুসারে দন্ডনীয় অপরাধ যদি কোন অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানী অথবা অন্য কোন বিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক সংঘটিত হয় তবে উক্ত প্রতিষ্ঠানের প্রত্যেক অংশীদার, ডিরেক্টর, ম্যানেজার, সেক্রেটারী বা প্রতিষ্ঠানের অন্য কোন কর্মকর্তা বা প্রতিনিধি উক্ত অপরাধে অপরাধী বলিয়া বিবেচিত হইবে। যদি না প্রমাণিত হয় যে, অপরাধটি তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে, অথবা অপরাধ সংঘটন রোধ করার জন্য সে যথাবিহীত সর্বপ্রকার চেষ্টা করিয়াছিল।