ধারাঃ ১০০। কেহ যদি পুলিশ কমিশনার কর্তৃক বিভিন্ন সময়ে মঞ্জুরীকৃত সময় ও স্থান ভিন্ন কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে খড় বা অন্য কোন বস্তুতে আগুন লাগান বা উহা পুড়িয়ে ফেলেন, অথবা বহ্নুৎসব প্রজ্বলিত করেন অথবা উদ্দেশ্যবিহীনভাবে আগ্নেয়াস্ত্র বা এয়ারগানের গুলি নিক্ষেপ করেন, তবে তিনি একশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।