ধারাঃ ১০। (১) কোন ক্ষেত্রে এই বাহিনীকে সাহায্য করা প্রয়োজন মনে করিলে পুলিশ কমিশনার যে কোন ব্যক্তিকে সহায়ক পুলিশ অফিসার নিয়োগ করিতে পারিবেন। (২) নিযুক্ত হইবার পর প্রত্যেক সহায়ক পুলিশ অফিসার ঃ (ক) দ্বিতীয় তফসিলে বর্ণিত ফরমে একটি সার্টিফিকেট প্রাপ্ত হইবেন; (খ) অন্য যে কোন অফিসারের অনুরূপ ক্ষমতা ও সুবিধাদি ও ভোগ করিবেন অনুরূপ কর্তব্য সম্পাদন করিতে বাধ্য থাকিবেন, অনুরূপ দন্ডে দন্ডনীয় হইবেন এবং এইরূপ কর্তৃত্বের অধীনে থাকিবেন।