ধারাঃ ১। (১) এই অধ্যাদেশ খুলনা মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ নামে অভিহিত হইবে; (২) ইহা খুলনা মহানগরী এলাকায় প্রযোজ্য হইবে; (৩) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রচারিত বিজ্ঞপ্তি দ্বারা নির্ধারিত তারিখে ইহা বলবৎ হইবে।