খুলনা মহানগরী পুলিশ অধ্যাদেশ (১৯৮৫ সনের ৫২ নং অধ্যাদেশ) খুলনা মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ; যেহেতু খুলনা মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন, নিয়ন্ত্রণ এবং উহার সহিত সংশ্লিষ্ট বা উহার সহায়ক অন্যান্য বিষয়ের জন্য আইন প্রণয়ন করা যুক্তিযুক্ত। অতএব, ১৯৮২ সনের ২৪ মার্চ ঘোষণা মোতাবেক এবং তদীয় ক্ষমতাবলে প্রেসিডেন্ট নিম্নলিখিত অধ্যাদেশ জারি করিয়াছেন।