৫০। সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক ও কর্মচারীর কল্যাণার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, অবসর ভাতা, যৌথ বিমা, কল্যাণ তহবিল বা ভবিষ্য তহবিল গঠন করিতে বা আনুতোষিক (Gratuity) প্রদানের ব্যবস্থা করিতে পারিবে।