৪৬। এই আইন, সংবিধি বা বিধিতে এতৎসম্পর্কিত বিধানের অবর্তমানে কোনো ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষের সদস্য হইবার অধিকার সম্পর্কিত কোনো প্রশ্ন উত্থাপিত হইলে উহা আচার্যের নিকট প্রেরিত হইবে এবং এইক্ষেত্রে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।