৪৫। (১) বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক হিসাব ও স্থিতিপত্র (Balance Sheet) সিন্ডিকেটের নির্দেশানুসারে প্রস্তুত করিতে হইবে এবং উহা মঞ্জুরি কমিশনের মনোনীত কর্তৃপক্ষ কর্তৃক নিরীক্ষিত হইবে। (২) বাৎসরিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপি সরকার এবং মঞ্জুরি কমিশনের নিকট প্রেরণ করিতে হইবে।