৪৪। (১) বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক প্রতিবেদন সিন্ডিকেটের নির্দেশানুসারে প্রস্তুত করিতে হইবে এবং পরবর্তী শিক্ষা বৎসর শেষ হইবার পূর্বেই উহা মঞ্জুরি কমিশনের নিকট পেশ করিতে হইবে। (২) বাৎসরিক প্রতিবেদনের ১ (এক)টি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করিতে হইবে।