৪। (১) এই আইনের বিধান অনুযায়ী খুলনা মহানগরীতে বা সরকার কর্তৃক নির্ধারিত খুলনা জেলার অন্য কোনো স্থানে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সমন্বয়ে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে। (৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সিলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা…