৩২। (১) বিশ্ববিদ্যালয়ের সহিত সংযুক্ত হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে নিম্নরূপ সদস্য সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য কর্তৃক মনোনীত ১ (এক) জন উপ-উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে উপাচার্য কর্তৃক মনোনীত ৩ (তিন) জন শিক্ষক; (গ) যুগ্মসচিব (হাসপাতাল), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ঘ) জেলা প্রশাসক, খুলনা; (ঙ) রেজিস্ট্রার; চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নহেন এইরূপ ২ (দুই) জন সিন্ডিকেট সদস্য; (ছ) পরিচালক (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তর; (জ)…