৩০। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগের জন্য এক বা একাধিক নির্বাচনী বোর্ড থাকিবে। (২) নির্বাচনী বোর্ডের গঠন ও কার্যাবলি সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) নির্বাচনী বোর্ডের সুপারিশের সহিত সিন্ডিকেট একমত না হইলে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আচার্যের নিকট প্রেরণ করিতে হইবে এবং সেইক্ষেত্রে আচার্যের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।