২৯। (১) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপ-উপাচার্যগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) উপাচার্য কর্তৃক পালাক্রমে, মনোনীত ২ (দুই) অনুষদের ডিন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার ১ (এক) জন সদস্য; (চ) বিশ্ববিদ্যালয়ের কর্মে নিয়োজিত নহেন, সরকার কর্তৃক মনোনীত এইরূপ ১ (এক) জন স্থপতি ও ১ (এক) জন অর্থনীতিবিদ; (ছ) সরকার কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ ১ (এক) জন প্রতিনিধি; (জ) পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত যুগ্মসচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; এবং (ঝ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি ইহার সচিবও হইবেন। (২)…