২৪। (১) বিশ্ববিদ্যালয়ে নিম্নরূপ অনুষদ থাকিবে, যথা :- (ক) মেডিসিন অনুষদ; (খ) সার্জারি অনুষদ; (গ) বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদ; (ঘ) ডেন্টাল অনুষদ; (ঙ) নার্সিং অনুষদ; (চ) বায়োটেকনোলজি ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ; (ছ) মেডিক্যাল টেকনোলজি অনুষদ; এবং (জ) প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদ। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অনুষদ ব্যতিরেকেও চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত অন্য যে কোনো অনুষদ, বিধি ও সংবিধির বিধান সাপেক্ষে এবং অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে, গঠন করা যাইবে। (৩) অ্যাকাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক অনুষদ সংবিধি ও বিধি দ্বারা…