২২। (১) অ্যাকাডেমিক কাউন্সিল নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপ-উপাচার্যগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) সকল ডিন; (ঙ) উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যাপক; (চ) খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্য হইতে আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি; (ছ) সকল বিভাগীয় প্রধান; (জ) অধিভুক্ত মেডিক্যাল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে আচার্য কর্তৃক মনোনীত ৪ (চার) জন অধ্যক্ষ; (ঝ) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ইনস্টিটিউটসমূহের, যদি থাকে, পরিচালকগণের মধ্য হইতে আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিচালক; (ঞ) পরিচালক…