২০। (১) সিন্ডিকেট নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : - (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত জাতীয় সংসদের ২ (দুই) জন সদস্য; (গ) উপ-উপাচার্যগণ; (ঘ) বিভাগীয় কমিশনার, খুলনা বা তাহার নিযুক্ত প্রতিনিধি; (ঙ) উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; (চ) কোষাধ্যক্ষ; (ছ) সকল ডিন; (জ) অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণের মধ্য হইতে ১ (এক) জন করিয়া বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব পর্যায়ের শিক্ষকগণের ভোটে নির্বাচিত সদস্য; (ঝ) আচার্য কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি যাহারা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সদস্য বা চিকিৎসা…