২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘অধিভুক্ত মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট’ অর্থ এই আইন, সংবিধি এবং বিধি-বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোনো মেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউট; (২) ‘অনুষদ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদ; (৩) ‘অ্যাকাডেমিক কাউন্সিল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৪) ‘আচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৫) ‘ইনস্টিটিউট’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৬) ‘উপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৭) ‘উপ-উপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য; (৮) ‘কর্তৃপক্ষ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের…