১৩। (১) উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক প্রধান অ্যাকাডেমিক ও নির্বাহী হইবেন এবং পদাধিকারবলে সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভাপতিও হইবেন। (২) উপাচার্য তাঁহার দায়িত্ব পালনে আচার্যের নিকট দায়ী থাকিবেন। (৩) উপাচার্য এই আইন, সংবিধি, বিধি এবং প্রবিধানের বিধানাবলি বিশ্বস্ততার সহিত পালন ও কার্যকর করিবেন এবং তদ্দ্বারা নির্ধারিত অন্যান্য ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। (৪) উপাচার্য বিশ্ববিদ্যালয়ের যে কোনো কর্তৃপক্ষ বা সংস্থার কোনো সভায় উপস্থিত থাকিতে এবং উহার কার্যাবলিতে অংশগ্রহণ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, তিনি উহার সদস্য না হইলে উহাতে কোনো ভোট প্রদান করিতে…