১০। বিশ্ববিদ্যালয়ের নিম্নরূপ কর্মচারী থাকিবে, যথা :- (ক) উপাচার্য; (খ) উপ-উপাচার্য; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) ডিন; (চ) প্রক্টর; (ছ) প্রাধ্যক্ষ; (জ) গ্রন্থাগারিক; (ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঞ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (ট) পরিচালক (অর্থ ও হিসাব); (ঠ) পরিচালক (হাসপাতাল); (ড) প্রধান প্রকৌশলী; এবং (ঢ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।