৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) ডীন; (ঙ) রেজিস্ট্রার; (চ) বিভাগীয় প্রধান; (ছ) গ্রন্থাগারিক; (জ) প্রভোস্ট; (ঝ) সহকারী প্রভোস্ট; (ঞ) প্রক্টর; (ট) পরিচালক (গবেষণা); (ঠ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ড) পরিচালক (পরিকল্পনা ও উনয়ন); (ঢ) ছাত্র বিষয়ক উপদেষ্টা; (ণ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ত) প্রধান প্রকৌশলী; এবং (থ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।