৩৬। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ছাত্র-শৃঙ্খলা কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রভোস্ট; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (ঙ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন বিভাগীয় প্রধান; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি, যাহাদের মধ্যে ১ (এক) জন আইনজীবী হইবেন; (ছ) ছাত্র বিষয়ক উপদেষ্টা; এবং (জ) প্রক্টর, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) ছাত্র-শৃঙ্খলা কমিটির মনোনীত কোন সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার…