৩৩। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) সকল ডীন; (ঙ) পরিচালক (গবেষণা); (চ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ছ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন বিভাগীয় প্রধান; (জ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ে চাকুরীরত নহেন এমন ৩ (তিন) জন ব্যক্তি যাহাদের মধ্যে একজন প্রকৌশলী, একজন স্থপতি এবং একজন অর্থ ও হিসাব বিশেষজ্ঞ হইবেন; (ঝ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন অধ্যাপক; (ঞ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ট) পরিচালক (পরিকল্পনা ও উনয়ন), যিনি…