২৯। বোর্ড অব স্টাডিজ - (ক) বিভাগীয় পর্যায়ে শিক্ষা কারিকুলাম নির্ধারণে একাডেমিক কাউন্সিলকে পরামর্শ প্রদান করিবে; (খ) অনুমোদতি কারিকুলাম অনুযায়ী পাঠ্য তালিকা প্রণয়ন করিবে; (গ) বিভিন্ন শিক্ষা কার্যক্রমের আওতায় ছাত্রদের তত্ত্বাবধায়ক কমিটি গঠন ও গবেষণা তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য একাডেমিক কাউন্সিলের নিকট সুপারিশ করিবে; (ঘ) বিভাগীয় ছাত্রদের সকল প্রকার পরীক্ষা, থিসিস, গবেষণা ইত্যাদি বিষয়ে পরীক্ষকদের তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবে; এবং (ঙ)সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা অনুষদ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে।