২২। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সকল ডীন; (ঘ) সকল বিভাগীয় প্রধান; (ঙ) সকল অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক; (চ) গ্রন্থাগারিক; (ছ) পরিচালক (গবেষণা); (জ) পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম); (ঝ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঞ) সরকার কর্তৃক মনোনীত কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্য হইতে অন্যূন একজন কৃষি গবেষণা বিশেষজ্ঞ; (ট) সিন্ডিকেট কর্তৃক মনোনীত কোন সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ডীন; এবং (ঠ) রেজিস্ট্রার, যিনি উহার সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ঞ) ও (ট) তে মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে…