১৯। (১) সিন্ডিকেট নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্পিকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন সংসদ সদস্য; (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (ঘ) ট্রেজারার; (ঙ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত বাংলাদেশের কোন সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন উপাচার্য; (চ) সরকার কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিব পদমর্যাদার ১ (এক)জন কর্মকর্তা; (ছ) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট; (জ) বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক; (ঝ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা…