৯৷ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবে, যথা:- (ক) চ্যান্সেলর, (খ) ভাইস-চ্যান্সেলর, (গ) প্রো-ভাইস-চ্যান্সেলর, (ঘ) কোষাধ্যক্ষ, (ঙ) স্কুলসমূহের ডীন, (চ) রেজিষ্ট্রার, (ছ) বিভাগ বা ইনষ্টিটিউটসমূহের চেয়ারম্যান, (জ) গ্রন্থাগারিক, (ঝ) ছাত্র বিষয়ক পরিচালক, (ঞ) প্রভোষ্ট, (ট) অর্থ ও হিসাব পরিচালক, (ঠ) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, (ড) পরীক্ষা নিয়ন্ত্রক, (ঢ) মহাবিদ্যালয় পরিদর্শক, (ণ) প্রধান প্রকৌশলী, (ত) প্রধান চিকিত্সা কর্মকর্তা, (থ) শারীরিক শিক্ষা চর্চা পরিচালক, (দ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা৷