৫৷ এই আইন এবং সংবিধি, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ এবং প্রবিধান দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা :- (ক) বিজ্ঞান, প্রকৌশল ও কারিগরী, স্থাপত্য, পরিকল্পনা, ভৌত-বিজ্ঞান, কৃষি, চিকিত্সা, জৈববিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা, চারুকলা, কলা, মানবিক ও সমাজ বিজ্ঞান, আইন ও শিক্ষাসহ বিদ্যা বা জ্ঞানের নূতন নূতন অন্যান্য শাখায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার ব্যবস্থা করা; (খ) বিশ্ববিদ্যালয়ের বিভাগ, ইনষ্টিটিউট ও অধিভুক্ত মহাবিদ্যালয়ে শিক্ষাদানের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করা; (গ) মহাবিদ্যালয়সমূহের অনুমোদন দান বা অনুমোদন বাতিল করা; (ঘ) বিভাগ, স্কুল,…