৪১৷ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সিন্ডিকেট কর্তৃক প্রণীত হইবে : তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ ব্যতীত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রণয়ন করা যাইবে না, যথা :- (ক) শিক্ষা ডিসিপ্লিন প্রতিষ্ঠা, (খ) বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রেজিষ্ট্রেশন, (গ) বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত পরীক্ষাসমূহের সমতা, (ঘ) ছাত্রদের বসবাসের শর্তাবলী, (ঙ) পরীক্ষা পরিচালনা, (চ) পরীক্ষক নিয়োগের পদ্ধতি, (ছ) ফেলোশীপ ও বৃত্তির প্রবর্তন, (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট এর জন্য পাঠ্যসূচী প্রণয়ন ও পাঠ্যক্রম নির্ধারণ, (ঝ) বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি এবং তাহাদের…