৩৮৷ এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধির দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা :- (ক) সম্মানসূচক ডিগ্রী অর্পণ, (খ) ফেলোশীপ, বৃত্তি ও পুরস্কার প্রবর্তন, (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী, (ঘ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কর্তব্য, (ঙ) মহাবিদ্যালয়ে ইনষ্টিটিউট, হল ও হোষ্টেল এর প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ, (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয় না এমন মহাবিদ্যালয় ও হোষ্টেলের স্বীকৃতির শর্তাবলী, (ছ) অধিভুক্ত মহাবিদালয়ের গভর্ণিং বডির গঠন, ক্ষমতা ও কর্তব্য, (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ…