৩২৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন, (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ, (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত একজন ডীন, (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, (চ) সিনেট কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, (ছ) সরকার কর্তৃক মনোনীত একজন সরকারী কর্মকর্তা, যিনি যুগ্ম-সচিবের নীচে হইবেন না, (জ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন অর্থ-বিশারদ৷ (২) হিসাব পরিচালক অর্থ কমিটির সচিব হইবেন৷ (৩) অর্থ-কমিটির কোন মনোনীত সদস্য দুই বত্সরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন :…