২৯৷ (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান করা হয় এমন একটি বিষয়ের সকল শিক্ষকের সমন্বয়ে এক একটি ডিসিপ্লিন গঠিত হইবে৷ (২) প্রত্যেক ডিসিপ্লিন প্রধান অধ্যাপকগণের মধ্য হইতে পালাক্রমে তিন বত্সরের মেয়াদে ভাইস-চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন৷ (৩) যদি কোন ডিসিপ্লনে অধ্যাপক না থাকেন তাহা হইলে ভাইস-চ্যান্সেলর জ্যেষ্ঠতর তিনজন সহযোগী অধ্যাপকের মধ্য হইতে পালাক্রমে একজনকে ডিসিপ্লিন প্রধান নিযুক্ত করিবেন৷ ব্যাখ্যা৷- এই ধারার জন্য পদবী ও পদমর্যাদার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং দুই ব্যক্তির পদবী ও পদমর্যাদা সমান হইলে সমপদে চাকুরীকালের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে৷ (৪) ডীনের সাধারণ…